মানস সরোবরে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, উদ্বিগ্ন পরিবার!

বার্তা ডেস্কঃ

গত ২১ আগস্ট নেপালে মানস সরোবর তীর্থযাত্রায় গিয়ে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী তথা প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। ২৬ আগস্টের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না হওয়ায় কাঁচরাপাড়ার বাড়িতে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দুই সন্তানকে রেখে একাই তীর্থযাত্রায় যাওয়া শর্মিষ্ঠাদেবীর খোঁজ না মেলায় শনিবার শুভ্রাংশু রায়ের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমরা। সেখান থেকে বেরিয়ে নেতারা জানান, তিনি চিন সীমান্ত পার হতে পারলে নিরাপদ থাকতে পারেন, অন্যথায় বড় বিপদের আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে বিদেশমন্ত্রক জানিয়েছে যে নেপালে বেশ কয়েকজন ভারতীয় নিখোঁজ রয়েছেন এবং সরকার উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিখোঁজ পরিবারগুলির সঙ্গে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিবারের আশা, দ্রুত কোনো সুসংবাদ আসবে এবং শর্মিষ্ঠাদেবী সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *