আবাস যোজনা থেকে বাদ পড়বেন প্রকৃত প্রাপকরা? মন্ত্রীর ঘোষণায় চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

রাজ্যে বর্তমান সরকারের আমলে আবাস যোজনার তালিকা থেকে কোনও যোগ্য ব্যক্তির নাম বাদ যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বহরমপুরে পঞ্চায়েত দপ্তরের রিভিউ বৈঠকে তিনি জানান, বিগত সরকার সঠিক সমীক্ষা ছাড়াই তালিকা তৈরি করায় বহু অযোগ্য ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছিল এবং তাঁদের মধ্যে অনেকেই টাকা পেয়ে যাওয়ায় বর্তমানে তা ফেরত নেওয়া হচ্ছে। তবে প্রকৃত গরিব মানুষ যাতে কোনওভাবেই বঞ্চিত না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কাজ চলছে।

পাশাপাশি, বিভিন্ন রাস্তা সংস্কার ও ১০০ দিনের কাজের দুর্নীতি প্রসঙ্গেও কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মন্ত্রী জানান, পুজোর আগেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কার কাজ শেষ করার টেন্ডার দেওয়া হয়েছে এবং দুর্নীতির হিসেব কষে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। প্রধানরা কাজ না করলে বা দলের বিরোধিতায় উন্নয়ন আটকে গেলে বিকল্প হিসেবে চেক ও বিল সই করার ক্ষমতা হস্তান্তরের আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে। সামগ্রিকভাবে গ্রামীণ এলাকার উন্নয়ন যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সরকারি আধিকারিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *