মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা! কোন অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারা?

বার্তা ডেস্কঃ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। গত ২৮ আগস্ট হেস্টিংস থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা রুজু করা হয়। হেস্টিংস থানার এসআই অপু বৈদ্যের লিখিত অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডের কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি চালিয়ে যাওয়া এবং পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। কর্মসূচি চলাকালীন ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় এবং ক্যাথিড্রাল রোডের এক দিকের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এই সমস্ত গুরুতর অভিযোগের ভিত্তিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আয়োজকদের পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *