গজনির মতোই স্মৃতিভ্রম! আমিরকে নিয়ে বিস্ফোরক সোনম ওয়াংচুক?

বার্তা ডেস্কঃ

সাম্প্রতিক এক পডকাস্টে বলিউড সুপারস্টার আমির খানকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে তাঁর আমরণ অনশনের সময় ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য দেখা করতে গেলেও আসেননি আমির। এর আগে আমির দাবি করেছিলেন, সিনেমাটি তৈরির আগে তিনি সোনমকে চিনতেনই না। এই মন্তব্যের প্রেক্ষিতে সোনম বলেন, আমির সম্ভবত ‘গজনি’ সিনেমার স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের চরিত্রের মতো তাঁদের আগের সমস্ত সাক্ষাৎ ও দীর্ঘ আলোচনা সম্পূর্ণ ভুলে গেছেন।

সোনম স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সেই সাক্ষাৎ কেবল কোনো সাধারণ সৌজন্যমূলক বৈঠক ছিল না, বরং সেখানে ছবি ও চিন্তাভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এমনকি যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা উভয়েই উপস্থিত ছিলেন, আমির সেটিও ভুলে গেছেন বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হলেও ছবির মূল গল্পের সঙ্গে তাঁর বাস্তব জীবনের পুরোপুরি মিল নেই বলে তিনি পূর্বেও উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *