হাইকোর্টের নির্দেশ অমান্য করে ধুন্ধুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা!

বার্তা ডেস্কঃ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। হেস্টিংস থানার সাব-ইন্সপেক্টর অপু বৈদ্যের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৮ আগস্ট এই মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ২৮ আগস্ট ক্যাথিড্রাল রোডে কর্মসূচি পালনের অনুমতি ছিল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

তবে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়া, আদালতের নির্দেশ লঙ্ঘন, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করার অভিযোগ উঠেছে। আয়োজকদের বিরুদ্ধে যান চলাচল ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এবং ভিড় নিয়ন্ত্রণের সময় পুলিশের সঙ্গে সংঘাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এই সমস্ত গুরুতর অভিযোগের ভিত্তিতেই হেস্টিংস থানায় মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *