চিন সীমান্ত মাত্র ৫ মিনিট দূরে! ফ্রেন্ডশিপ ব্রিজ পেরিয়ে কী হলো শর্মিষ্ঠার?

বার্তা ডেস্কঃ

নেপালের রসুয়া-কেরুং সীমান্ত এলাকায় মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ের পর চার দিন অতিক্রান্ত হলেও এখনও সন্ধান মেলেনি প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায় এবং বারাসাতের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্যের। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে চিনের দিকে যাওয়ার জন্য ফ্রেন্ডশিপ ব্রিজ পার হওয়ার পথেই তাঁরা নিখোঁজ হন বলে জানা গিয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট সকালে তাঁদের ভিসায় স্ট্যাম্প লাগার অল্প সময়ের মধ্যেই ওই এলাকায় হড়পা বান পরিস্থিতি তৈরি হয়। ইমিগ্রেশন পার হওয়ার পর বিপর্যয়ের আগের ওই অল্প সময়ের ব্যবধানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য ও অনিশ্চয়তা।

প্রিয়জনদের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবার। শুভ্রাংশু রায় ও তপন ভট্টাচার্যসহ পরিবারের সদস্যরা স্থানীয় থানা, ভবানী ভবন, রাজ্য প্রশাসন, বিদেশ মন্ত্রক এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। প্রশাসনের পক্ষ থেকেও আধার কার্ডের তথ্য সংগ্রহ করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং নিখোঁজদের তালিকা ধরে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এতসব চেষ্টার পরেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক বা স্বস্তিদায়ক খবর না মেলায় পরিবারের চিন্তা বেড়েই চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *