অবশেষে কাটল জট! সেপ্টেম্বরেও কি পিঙ্ক কার্ড ছাড়াই মিলবে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা?

বার্তা ডেস্কঃ

রাজ্যে ১ আগস্ট থেকে পিঙ্ক কার্ড চালু হলেও এখনও বহু মহিলার হাতে এই বিশেষ পাস পৌঁছয়নি। ফলে সেপ্টেম্বর মাসে কার্ড ছাড়া বিনামূল্যে সরকারি বাসে চড়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। তবে পরিবহণ দফতর সূত্রে মিলছে স্বস্তির খবর। নতুন কোনো নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত মহিলারা আগের নিয়মে অর্থাৎ আধার বা ভোটার কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ছাত্রী, কর্মজীবী নারী ও নিত্যযাত্রীদের যাতায়াত সুগম করতে বিজেপি সরকারের এই উদ্যোগে দূরপাল্লার রুটেও মিলছে বিনা মূল্যে ভ্রমণের সুবিধা।

এদিকে পিঙ্ক কার্ডের জন্য অনলাইনে রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল অথবা অফলাইনে সংশ্লিষ্ট বিডিও ও পৌর অফিসে আবেদন করা যাবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে পরিচয়পত্র, ছবি ও মোবাইল নম্বর। তবে কেবল আর্থিকভাবে অসচ্ছল ও যোগ্য মহিলাই এই সুবিধার আওতাভুক্ত হবেন। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত মহিলারা সাময়িকভাবে বিকল্প পরিচয়পত্র দিয়েই এই পরিষেবা ভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *