খাড়গের অপমান: প্রধানমন্ত্রীর নীরবতায় তোপ প্রিয়াঙ্কার!

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভার পর সভাস্থল ও মঞ্চ ‘শুদ্ধিকরণ’-এর ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের দাবি তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

রবিবার সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও প্রধানমন্ত্রী কিংবা রাজ্য সরকার এই জাতভিত্তিক অবমাননার বিরুদ্ধে সম্পূর্ণ নীরব। তিনি জানান, প্রধানমন্ত্রী যদি সত্য়িই সংবিধানকে সম্মান করেন, তবে এই কুৎসিত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে এসসি/এসটি (SC/ST) আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ঘটনাটিকে ‘অস্পৃশ্যতা’-র শামিল বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি কেবল মল্লিকার্জুন খাড়গের অপমান নয়, বরং বিজেপি-আরএসএসের দলিতবিরোধী মানসিকতার প্রতিফলন। গোটা গান্ধী পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *