৭ সেপ্টেম্বরের মধ্যে নোটিশ না তুললে স্তব্ধ হবে রাজ্য!

বার্তা ডেস্কঃ

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে তৈরি হওয়া জটিলতা কমেনি, বরং আন্দোলনের তাপ দিন দিন বাড়ছে। কলকাতা হাইকোর্টের পর এবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) ফাইল করার প্রস্তুতি নিচ্ছে পাঞ্জাব সরকার।

অন্যদিকে, সরকারের এই পদক্ষেপের জবাবে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন ‘সাঁঝা মুলাজিম মঞ্চ’। গত ২৭ আগস্ট অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা কর্মীদের ওপর জারি করা প্রশাসনিক নোটিশ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তুলে না নিলে ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ব্যাপক গণছুটির ডাক দেওয়া হয়েছে।

আন্দোলনের রূপরেখা অনুযায়ী:

  • ৬ সেপ্টেম্বর: জেলাস্তরে প্রস্তুতি বৈঠক।
  • ১২-১৩ ও ১৯-২০ সেপ্টেম্বর: রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ঘেরাও কর্মসূচী।
  • ৩০ সেপ্টেম্বর: চণ্ডীগড়ে জনপ্রতিনিধিদের জবাবদিহির উদ্দেশ্যে প্রতীকী ‘বিধানসভা’ সেশন।
  • ১০ অক্টোবর: ‘সত্তা বাপসি’ অভিযানের অধীনে মেগা র‍্যালি।
  • ২১ ও ২২ অক্টোবর: লাগাতার দু’দিন সম্পূর্ণ গণছুটি।

আইনি লড়াই ও কর্মীদের লাগাতার আন্দোলনের ফলে রাজ্যে এক চরম প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *