টাইপ-২ ডায়াবেটিস কি নারী-পুরুষের জন্য আলাদা বিপদ ডেকে আনে?

বার্তা ডেস্কঃ

টাইপ-২ ডায়াবেটিস ধরা পড়ার পর নারী ও পুরুষের শরীরে জটিলতা তৈরির ধরন এবং সময়ে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। পিএলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে পুরুষদের ক্ষেত্রে হৃদ্‌রোগ, কিডনির সমস্যা এবং তুলনামূলক আগে জটিলতা শুরুর প্রবণতা বেশি থাকে। অন্যদিকে, নারীদের মধ্যে উদ্বেগ ও অবসাদের মতো মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এবং চিকিৎসার প্রতি সচেতনতা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

তবে নারী ও ভেদে ভিন্ন ঝুঁকি থাকলেও, উভয় লিঙ্গের রোগীদের ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গবেষকরা। ২১.১ শতাংশ পুরুষ এবং ২০.২ শতাংশ মহিলার মধ্যে এই উচ্চ রক্তচাপের লক্ষণ পাওয়া গেছে। গবেষকদের মতে, ডায়াবেটিসের পর কোন জটিলতা কখন তৈরি হয় তা আগেভাগে বুঝতে পারলে উচ্চঝুঁকির রোগীদের আগাম চিহ্নিত করা সহজ হবে। তাই রোগীদের সুরক্ষায় লিঙ্গভেদে সুনির্দিষ্ট চিকিৎসাব্যবস্থা ও নিয়মিত নজরদারির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *