টানা বৃষ্টিতে রেকর্ড ভাঙা দুর্ভোগ, কলকাতা থেকে জেলাজুড়ে জারি চরম সতর্কতা!

বার্তা ডেস্কঃ

সোম ও মঙ্গলবার টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির বার্তা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করা শক্তিশালী নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত—এই তিন আবহাওয়া ব্যবস্থার একযোগে প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে কেবল কলকাতাতেই ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এটি চলতি মরসুমে শহরে চতুর্থ ভারী বৃষ্টিপাতের নজির। এর ফলে শহরের স্বাভাবিক জনজীবন ও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর ওডিশা ও ঝাড়খণ্ডের দিকে এগোলেও বৃষ্টির তীব্রতা কমবে না। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের মতো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার) ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *