১৭ দিনের গোল্ডেন টাইম: রাহু-মঙ্গলের দুর্লভ যোগে ভাগ্য বদলাচ্ছে এই ৪ রাশির!
September 3, 2026
বার্তা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে রাহু ও মঙ্গলের বিশেষ ‘সমসপ্তক যোগ’। এই ১৭ দিনে ভাগ্য লক্ষ্মীপ্রসান্ন হতে চলেছে বিশেষ ৪টি রাশির জাতক-জাতিকাদের। জেনে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়:
- মেষ রাশি: মেষের অধিপতি মঙ্গল হওয়ায় এই সময়ে আপনার সাহস ও কাজের প্রতি আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ মিলবে এবং নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসী ব্যক্তিরা নতুন যোগাযোগ থেকে আর্থিক লাভ পেতে পারেন।
- মিথুন রাশি: মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করায় এই রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বাড়তি দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হলেও হুট করে কোনো বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
- তুলা রাশি: মঙ্গল-রাহুর এই অবস্থান তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। পুরনো পরিচিতির মাধ্যমে ব্যবসায়ীরা ভালো মুনাফা করতে পারবেন। চাকরিজীবীরা পদোন্নতির পাশাপাশি বাড়তি আর্থিক সুযোগ পাবেন। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
- কুম্ভ রাশি: এই সময়ে আপনার ওপর মঙ্গলের প্রভাব সবচেয়ে বেশি থাকবে, যা আপনার কাজের তাগিদ ও সাহস বাড়িয়ে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, নতুন চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ আসবে। হঠাৎ করে অপ্রত্যাশিত ধনযোগের সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।