বছরে ৩,৩৩৭ কোটির আয়! দেশের সেরা রেল স্টেশন কোনটি, তালিকায় কলকাতা কোথায়?
বার্তা ডেস্কঃ
ভারতীয় রেল দেশের অর্থনীতিতে এক বিরাট ভূমিকা পালন করে, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। রেল মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আয়ের দিক থেকে দেশের সমস্ত স্টেশনের মধ্যে সবার শীর্ষে রয়েছে নতুন দিল্লি রেল স্টেশন। এই একটিমাত্র স্টেশন থেকে বার্ষিক আয় ৩,৩৩৭ কোটি টাকার বেশি এবং এখান থেকে প্রায় ৩.৯৩ কোটি যাত্রী যাতায়াত করেন। ১৬টি প্ল্যাটফর্ম বিশিষ্ট এই হাবকে বর্তমানে আরও আধুনিক করে তোলার কাজ চলছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া রেল স্টেশন, যা বছরে ১,৬৯২ কোটি টাকার বেশি আয় করে। আয়ের নিরিখে দ্বিতীয় হলেও, ৬.১৩ কোটির বেশি যাত্রী নিয়ে যাত্রী সংখ্যার দিক থেকে এটি দেশের মধ্যে সর্বাগ্রে রয়েছে। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক স্টেশনটি কলকাতা মেট্রোপলিটন এলাকার প্রধান রেল গেটওয়ে হিসেবে পরিচিত। এছাড়া তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে চেন্নাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ এবং হজরত নিজামুদ্দিন স্টেশন।