ধবধবে সাদা জামায় চাষাবাদ, ট্রোলের মুখে বরুণ ধাওয়ান!
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি খেত কিনে চাষাবাদ শুরু করায় সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দিন কয়েক আগে খেত কেনার ঘোষণা করার পর থেকেই তাঁকে নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছিল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধবধবে সাদা জামা পরে খেত পরিচর্যা এবং চারা রোপণের বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা। কোদাল হাতে কিংবা খেতের মাঝে তাঁর এই ক্যামেরাবন্দি মুহূর্ত অনুরাগীদের নজর কাড়লেও, একাংশের কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।
চলচ্চিত্র জীবনে বক্স অফিসে মিশ্র সাফল্যের মাঝে অভিনেতার এমন গ্রামীণ জীবনযাপন অনুরাগীদের একাংশ যেমন ইতিবাচক হিসেবে দেখেছেন, তেমনই নিন্দুকেরা তাঁর পোশাক ও কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেরই ব্যঙ্গাত্মক প্রশ্ন, চাষের জমিতে নেমেও তাঁর সাদা জামা সম্পূর্ণ দাগহীন কেন? আবার কেউ কেউ তাঁর বলিউড ক্যারিয়ার ও সাম্প্রতিক ছবির প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছেন। তবে সব সমালোচনাকে দূরে সরিয়ে মাটির কাছাকাছি থাকার এই শখকে নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলেই মনে করছেন বরুণ।