মহুয়া মৈত্রকে তলব পুলিশের, তবে কি এবার গ্রেপ্তারের আশঙ্কা?

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে চরম বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি অনুষ্ঠানে সংখ্যালঘু আইপিএস ও আইএএস অফিসারদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। এই পোস্টে তিনজন শীর্ষ আধিকারিকের নাম উল্লেখ করে প্রশাসনকে বিঁধেছিলেন সাংসদ। ওই পোস্ট ঘিরে আপত্তি জানিয়ে ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় জনৈক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

তদন্তের স্বার্থে আগামী শনিবার বেলা ১১টায় কৃষ্ণনগরের সাংসদকে ডায়মন্ড হারবার থানার সাইবার ক্রাইম দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় বিভেদ উসকে দেওয়ার অভিযোগে এই আইনি পদক্ষেপ গ্রহণ করায় জল্পনা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে সাংসদ গ্রেপ্তার হতে পারেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠলেও মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *