জন্মাষ্টমীতে বিরাট চমক আবহাওয়া দপ্তরের, সপ্তাহের শেষে বড় বদল বঙ্গজুড়ে!

বার্তা ডেস্কঃ জন্মাষ্টমীতে বিরাট চমক আবহাওয়া দপ্তরের, সপ্তাহের শেষে বড় বদল বঙ্গজুড়ে!

টানা নিম্নচাপের জেরে চলা টানা বৃষ্টির পর অবশেষে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কেটেছে। জন্মাষ্টমীর দিনে কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অনেকটাই উন্নত হবে। রবিবারের আগে পর্যন্ত নতুন করে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই; কেবল হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে তুলনামূলক একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরলেও উত্তরবঙ্গের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে অতিবৃষ্টির কারণে ফরাক্কার কাছে রেললাইন বসে গিয়ে ধস নেমেছে, ফলে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। একদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে রোদঝলমলে পরিবেশের ইঙ্গিত মিলছে, অন্যদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় থামার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *