এক ঝটকায় উধাও শত্রুর ড্রোন! ভারতের তৈরি এই ‘ডিফেন্স শিল্ড’ আসলে কী?

বার্তা ডেস্কঃ

প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতকে আরও স্বাবলম্বী করতে ডিআরডিও (DRDO) নিয়ে এসেছে ‘শিল্ড’ (SHIELD) প্রকল্প। এটি মূলত একটি হাই-পাওয়ার মাইক্রোওয়েভ ইভ্যালুয়েশন সিস্টেম, যা গ্যালিয়াম নাইট্রেড (GaN) প্রযুক্তির ওপর ভিত্তি করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। সস্তা শত্রু ড্রোন বা মিসাইলের মতো উড়ন্ত কম্পিউটারগুলোকে ধ্বংস করতে কোটি টাকার ক্ষেপণাস্ত্র ছোড়া আসাম্ভব। এই ‘শিল্ড’ প্রযুক্তি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পাল্স প্রয়োগ করে শত্রু ড্রোনের সেন্সর, ক্যামেরা ও চিপ নিমেষেই অকেজো বা ‘সফট কিল’ করে দিতে সক্ষম। এক ঝাঁক ড্রোনের আক্রমণ রুখতে লেজারের চেয়েও এই মাইক্রোওয়েভ তরঙ্গ অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু অস্ত্র তৈরি করা নয়, বরং ল্যাবরেটরিতেই শত্রুর সম্ভাব্য মাইক্রোওয়েভ হামলার তীব্রতা পরীক্ষা করা। এর মাধ্যমে দেশের নিজস্ব রাডার, কমান্ড পোস্ট ও যুদ্ধবিমানকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, তার সুনির্দিষ্ট মাপকাঠি তৈরি করা সম্ভব হবে। টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় দেশীয় ছোট সংস্থা ও স্টার্টআপগুলোকে এই যন্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। অত্যন্ত সংহত ও সহজে বহনযোগ্য এই GaN প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাকে এক অভূতপূর্ব কৌশলগত শক্তি জোগাবে, যা ভবিষ্যতে ড্রোনে যুক্ত হয়ে মহাকাশ থেকেও সীমান্ত রক্ষা করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *