ফরাক্কায় লাইনে ধস, চরম বিপাকে উত্তরবঙ্গের যাত্রীরা!
September 5, 2026
বার্তা ডেস্কঃ
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার থেকে ট্রেন চলাচল বন্ধ রেখে রেল কর্তৃপক্ষ মেরামতির কাজ শুরু করলেও শনিবার সকাল পর্যন্ত তা শেষ হয়নি। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পূর্ব রেল একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরিবর্তিত রুট অনুযায়ী ট্রেন চলাচলের তালিকা:
১. নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট:
- বন্দে ভারত এক্সপ্রেস: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি
- শতাব্দী এক্সপ্রেস: নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া
- সরাইঘাট এক্সপ্রেস: গুয়াহাটি থেকে হাওড়া
- কুলিক এক্সপ্রেস: হাওড়া–রাধিকাপুর
- হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস: কলকাতা–হলদিবাড়ি
২. নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি রুট:
- বালুরঘাট–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
- আগরতলা–চারলাপল্লি এক্সপ্রেস
- এসএমভিবি বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস
- তাম্বারাম–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস
৩. কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল রুট:
- মালদা টাউন–নয়া দিল্লি এক্সপ্রেস
- ভাটিন্দা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস
- উধনা–মালদা টাউন স্পেশাল