মাঝ আকাশে ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল বিমান, নেশাগ্রস্ত চালকের কাণ্ড ঘিরে চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

মাঝ আকাশে ৩৬ হাজার ফুট উঁচুতে হঠাৎই আছড়ে পড়ল দিল্লিগামী বিমান! ওড়িশার আকাশসীমায় তিন-তিনটি হাইড্রলিক ব্যবস্থা অচল হয়ে অটোপাইলট বন্ধ হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে ৩০০ ফুট নিচে নেমে আসে এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটি। চরম আতঙ্কে চিৎকার শুরু করেন ১৪৫ জন যাত্রী, যাদের মধ্যে ২৪ জন মারাত্মক আহত হন। থাইল্যান্ডের ফুকেত থেকে আসা এয়ার ইন্ডিয়ার এ১২৩৭৯ ফ্লাইটটি শেষপর্যন্ত দিল্লিতে নিরাপদে অবতরণ করলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য।

অবতরণের পর চালকদের পরীক্ষা করা হলে বিমানটির মূল ক্যাপ্টেনের শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থ বা মাদকের উপস্থিতি ধরা পড়ে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর সুপারিশ পাওয়ার পরই চরম গাফিলতির দায়ে ওই কমাণ্ডারকে চাকরি থেকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদিও হাইড্রলিক ব্যবস্থার কারিগরি ত্রুটির সঙ্গে পাইলটের মাদকসেবনের সরাসরি যোগ রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তদন্ত এখনও চলছে। তবুও যাত্রী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতেই এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *