নতুন বছরের শুরুতেই বড় উপহার, একধাক্কায় অনেকটা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ!

বার্তা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশনের মূল সুপারিশ কার্যকর হওয়ার আগেই বড়সড় উপহার পেতে পারেন দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। শ্রমজীবী মানুষের মূল্যসূচক (AICPI-IW)-এর সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, ২০২৭ সালের জানুয়ারিতে একলাফে অনেকটাই বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা বা ডিএ।

সপ্তম বেতন কমিশনের ফর্মুলা এবং বর্তমান মূল্যসূচকের গতিপ্রকৃতি বজায় থাকলে, নতুন বছরে কর্মীদের ডিএ মূল বেতনের প্রায় ৬৬ থেকে ৬৭ শতাংশে গিয়ে ঠেকতে পারে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে AICPI-IW সূচক ছিল ১৪৮.৬ পয়েন্ট, যা জুলাই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫৩.২-এ। আগামী মাসগুলিতেও এই ধারাবাহিকতা বজায় থাকলে ১২ মাসের গড় সূচক দাঁড়াবে প্রায় ১৫১.৫। এই গড়ের ওপর ভিত্তি করে হিসেব কষলে, বর্তমান ৬৩ শতাংশ থেকে ডিএ একলাফে বেড়ে প্রায় ৬৬.৯১ শতাংশে পৌঁছাতে পারে।

যদিও কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই হারের ঘোষণা করেনি, তবুও প্রকাশিত এই পরিসংখ্যান কর্মীদের মধ্যে বড় আশার সঞ্চার করেছে। বিশেষজ্ঞদের মতে, অষ্টম পে কমিশনের অধীনে বেতন কাঠামোর আমূল পরিবর্তনের আগেই এই সম্ভাব্য ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের আর্থিক স্বস্তি দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *