অষ্টমীতে মদ্যপান নিষিদ্ধ, রাজ্যজুড়ে কড়া নির্দেশ জারি!
September 7, 2026
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর মহাঅষ্টমীর ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান এবং পানশালা (বার) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত দুর্গাপুজো সমন্বয় কমিটির একটি বিশেষ বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
বৈঠকে স্পষ্ট জানানো হয় যে, দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি বাঙালির এক গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের জায়গা। মহাঅষ্টমীর পুণ্যতিথিতে ভক্তরা উপবাস রেখে মণ্ডপে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। সেই বিশেষ দিনে মদ্যপানজনিত বিশৃঙ্খলা যাতে পুজোর পবিত্র আবহ নষ্ট না করে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাঅষ্টমীর দিন রাজ্যে কোনো প্রকার মদের দোকান খোলা রাখা যাবে না এবং পানশালাগুলোতেও মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।