পুজোর মুখে বড় স্বস্তি, দ্রুত সারাই হবে সব রাস্তা!
September 18, 2026
বার্তা ডেস্কঃ
September 18, 20267:15 pm
রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নে প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হলো বিশ্বকর্মা পুজো। শুক্রবার নবান্নের অষ্টম তলায় পূর্ত দফতরের (PWD) উদ্যোগে আয়োজিত এই বিশেষ পুজোয় অংশ নেন প্রশাসনিক শীর্ষকর্তারা। পূর্ত দফতরের সচিব ও চিফ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা ও আরতি সম্পন্ন হয়।
নতুন ট্রাফিক কন্ট্রোল রুমের সূচনা পুজো পর্বের পাশাপাশি প্রশাসনিক কাজেও গতি আনতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। নবান্ন থেকে একটি নতুন ট্র্যাফিক পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করা হয়, যা আগামী দিনে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে বড় ভূমিকা নেবে।
উৎসবের মুখে নবান্নের বড় পদক্ষেপ:
- রাস্তা মেরামত: আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যের এক্তিয়ারভুক্ত জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামতি কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- স্বস্তির যাতায়াত: উৎসবের দিনগুলোতে দর্শনার্থী ও সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, প্রশাসনিকভাবে সেদিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।