পুজোর বিজ্ঞাপনে KMC-র কড়া নিয়ম! এলইডিতে কত টাকা ট্যাক্স দিতে হবে?
বার্তা ডেস্কঃ
September 19, 20268:32 pm
কলকাতা: দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতার রাস্তা ও মোড়জুড়ে বিজ্ঞাপনী প্যান্ডেল ও অস্থায়ী ডিসপ্লে নিয়ে কড়া অথচ স্বস্তিদায়ক নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা (KMC)। পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলির জন্য যেমন কর ছাড়ের ঘোষণা করা হয়েছে, তেমনই মানতে হবে নির্দিষ্ট কিছু আইনি নিয়মও।
আবেদন জমা দেওয়ার সময়সীমা ও নিয়ম:
- কবে আবেদন: ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
- সময়: প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে।
- কোথায় জমা দেবেন: কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরে।
- ফর্ম কোথায় মিলবে: ফর্ম ডাউনলোড করতে হবে পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট (
www.kmcgov.in) থেকে। - অ্যানওসি (NOC): পুজোয় অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বসাতে বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিনা অনুমতিতে কাঠামো বসালে আইনি ব্যবস্থা নেবে পুরসভা।
কোথায় কর ছাড়, আর কোথায় খসবে টাকা?
- সাধারণ বহিরাঙ্গন বিজ্ঞাপন (Outdoor Display): সাধারণ ব্যানার ও হোর্ডিংয়ের ক্ষেত্রে ৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুরসভার বিজ্ঞাপনী কর থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।
- এলইডি (LED) বিজ্ঞাপন: এলইডি স্ক্রিনে বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনও কর ছাড় মিলবে না। প্রতি বর্গফুটে বছরে ৬০০ টাকা হারে কর ধার্য হবে। তবে পুরো বছরের নয়, কত দিন এলইডি বিজ্ঞাপনটি চালানো হচ্ছে—সেই হিসাব অনুযায়ী আনুপাতিক কর (Proportional Tax) দিতে হবে।
পুজো কমিটিগুলির করণীয়: পুরসভার তরফে জানানো হয়েছে, পুজো সুন্দর ও নিয়মমাফিক করতে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর বিশেষ শিবিরের মাধ্যমে এনওসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নির্দিষ্ট পাঁচ দিনের সময়সীমা পার হয়ে গেলে নতুন করে আবেদন গ্রহণ করা হবে কি না, তা স্পষ্ট নয়। তাই জরিমানা বা আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।