জোড়াফুল নিয়ে বড় ধাক্কা, সুপ্রিম কোর্টে মমতা!
বার্তা ডেস্কঃ
September 21, 20263:40 pm
জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন নির্দেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জোড়াফুল’ প্রতীক ও ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। একই সঙ্গে কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদনও করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই জরুরি শুনানির আর্জি মঞ্জুর করেছে।
আদালতে কপিল সিব্বলের জোরালো সওয়াল প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল জানান, গত জুন মাসে এই বিতর্কের সূত্রপাত ঘটে এবং জুলাই মাসেই দলীয় বক্তব্য জমা দেওয়া হয়েছিল। অথচ কমিশন দীর্ঘদিন কোনো পদক্ষেপ না করে, ঠিক নির্বাচনের মুখে এসে হঠাৎ দলের নাম ও প্রতীক ফ্রিজ করে দিল। কমিশন প্রতিবার এমন একটি নজির গড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলায় অন্য পক্ষের বক্তব্য শোনার বিষযে় পর্যবেক্ষণ জানালেও, সময়সীমার গুরুত্ব বুঝে দ্রুত শুনানির সপক্ষে সম্মতি জানান।
কী ছিল নির্বাচন কমিশনের নির্দেশে? গত শুক্রবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় যে, দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে ‘জোড়াফুল’ প্রতীক এবং ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’—দুটির কোনোটিরই এখন আর প্রাতিষ্ঠানিক অস্তিত্ব নেই। কমিশন দুই শিবিরকে নতুন নাম ও প্রতীক বরাদ্দ করে:
- মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির: দলের নতুন নাম দেওয়া হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং নির্বাচনী প্রতীক ‘ফুটবলার’।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির: দলের নতুন নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক দেওয়া হয়েছে ‘খাম’।
সামনে উপনির্বাচন, তুঙ্গে রাজনৈতিক উত্তাপ আগামী ৬ অক্টোবর রাজ্যের দুটি আসনে গুরুত্বপূর্ণ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের ঠিক মুখেই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বড় ধাক্কা তৈরি করেছে। ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীক ও আদি নাম রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াই সুপ্রিম কোর্টে কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর সব শিবিরের।