পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণ এখন হাতের মুঠোয়! জেনে নিন স্পেশাল ট্রেনের বিস্তারিত সময়সূচি
September 22, 2026
বার্তা ডেস্কঃ
September 22, 20266:02 pm
আর ক’দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। উৎসবের দিনগুলোতে অনেকেই ব্যাগ গুছিয়ে পাহাড় বা উত্তরবঙ্গের কোল ঘেঁষে ঘুরে আসতে ভালোবাসেন। কিন্তু এই সময় ট্রেনের টিকিটের হাহাকার চিরকালের। যাত্রীদের এই উপচে পড়া ভিড় সামাল দিতেই এবার একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
কোথায়, কখন চলবে এই বিশেষ ট্রেনগুলি? দেখে নিন একনজরে:
হাওড়া – লামডিং পুজো স্পেশাল:
- হাওড়া থেকে রওনা: ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি হাওড়া ছাড়বে। লামডিং পৌঁছবে পরদিন সকাল ৮টায়। (মোট ৭টি ট্রিপ)
- ফেরার সময়: প্রতি শনিবার বেলা ১১টায় লামডিং থেকে ছেড়ে পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে।
কলকাতা – নিউ জলপাইগুড়ি (NJP) পুজো স্পেশাল (০৩১২৯ / ০৩১৩০):
- কলকাতা থেকে NJP (০৩১২৯): ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার রাত ১১টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। NJP পৌঁছবে পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে।
- NJP থেকে কলকাতা (০৩১৩০): এই ফিরতি স্পেশাল ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তাই এবার পুজোয় উত্তরবঙ্গ সফরের প্ল্যান থাকলে আর দেরি না করে এখনই প্রস্তুত হয়ে নিন!