হাওড়া পুরনিগমে ৩৩% মহিলা আসন, আপনার ওয়ার্ড কার জন্য সংরক্ষিত?
September 23, 2026
বার্তা ডেস্কঃ
September 23, 20268:08 am
হাওড়া: হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (HMC) নির্বাচনের তোড়জোর শুরু হয়ে গেল পুরোদমে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ওয়ার্ড সংরক্ষণের বহু প্রতীক্ষিত খসড়া তালিকা। হাওড়ার জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার ডঃ পি দীপাপ প্রিয়া (Dr. P. Deepap Priya, I.A.S.) এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনামা জারি করেছেন।
‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন (রিজার্ভেশন অব সিটস) রুলস, ১৯৯৪’-এর ৩ নম্বর ধারা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতাবলে এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে।
একনজরে হাওড়া পুরনিগমের আসন ও ওয়ার্ড বণ্টন:
- মোট ওয়ার্ড সংখ্যা: ৬৮টি।
- সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড (২২টি): ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ এবং ৬৫ নম্বর ওয়ার্ড।
- তপশিলি জাতি (S.C.) সংরক্ষিত ওয়ার্ড (২টি): ৩৫ এবং ৬৬ নম্বর ওয়ার্ড। এর মধ্যে ৩৫ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
- তপশিলি উপজাতি (S.T.): এই বিভাগে কোনো ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়নি।
খসড়া তালিকা প্রকাশের পর থেকেই হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। নিজের ওয়ার্ডের নতুন সমীকরণ বুঝতে এখন ব্যস্ত সব দলের প্রার্থীরাই।