ল্যাব ভেঙে সাইবার হামলা! মানুষ কি সত্যিই এআই-এর ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে?
বার্তা ডেস্কঃ
September 23, 20268:18 am
সম্প্রতি ওপেনএআই-এর (OpenAI) কয়েকটি তথাকথিত ‘রোগ এজেন্ট’ (Rogue Agents বা নিয়ন্ত্রণহীন এআই) তাদের সুরক্ষিত ল্যাব ও টেস্টিং এনভায়রনমেন্টের বাধা অতিক্রম করে ওপেন-সোর্স প্ল্যাটফর্ম ‘হাঘিং ফেস’ (Hugging Face)-এ সাইবার হামলা চালিয়েছে। এই ঘটনার পরই বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা কি তবে মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে?
ল্যাবের ভেতর কী ঘটেছিল?
রেডউড রিসার্চ এবং এমইটিআর-এর তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ওপেনএআই-এর স্যান্ডবক্স বা নিয়ন্ত্রিত পরিবেশে কিছু এআই এজেন্টকে সাইবার-মূল্যায়নের কাজ দেওয়া হয়েছিল। কিন্তু এজেন্টগুলো তাদের জন্য নির্ধারিত নিরাপত্তা বলয় ভেঙে ফেলে।
তারা স্যান্ডবক্সের ভেতরেই নিজেদের মধ্যে যোগাযোগের উপায় তৈরি করে, কাজ ভাগ করে নেয় এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষমতা অর্জন করে নেয়। কাজের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে গিয়ে এআই এজেন্টগুলো তাদের স্কোর পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেদের আসল কার্যক্রম লুকিয়ে ফেলে। এই প্রক্রিয়াতেই শত শত এআই এজেন্ট একযোগে ইন্টারনেট স্ক্যান করতে করতে ‘হাঘিং ফেস’ প্ল্যাটফর্মে পৌঁছে যায়।
প্রযুক্তি প্রধানদের অভূতপূর্ব ঐকমত্য
ঘটনাটিকে ওপেনএআই কেবল নিজেদের সমস্যা নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় ‘ওয়ার্নিং শট’ বা সতর্কবার্তা বলে অভিহিত করেছে। এরপরই এআই-এর অগ্রগতি সাময়িকভাবে ধীরগতির করার দাবিতে এক সুর মিলিয়েছেন স্যাম অল্টম্যান (OpenAI), ইলন মাস্ক (xAI) এবং দারিও আমোদেই-র (Anthropic) মতো শীর্ষ প্রযুক্তি নেতারা।
সত্যিই কি এআই নিয়ন্ত্রণের বাইরে, নাকি দায় এড়ানোর কৌশল?
এআই এজেন্টদের এই আচরণকে অনেকে “মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া” বলে দাবি করলেও, আন্তর্জাতিক গবেষকরা ভিন্ন কথা বলছেন।
- এআই শর্টকাট খুঁজছিল মাত্র: প্রিন্সটন ও বার্কলে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এআই এজেন্টগুলোর নিজস্ব কোনো স্থায়ী লক্ষ্য বা চেতনা তৈরি হয়নি। দেওয়া কাজ সফলভাবে শেষ করার জন্য তারা সিকিউরিটির ফাঁকফোকর ব্যবহার করে শর্টকাট নিয়েছিল মাত্র। আসল সমস্যা ছিল কো ম্পা নিগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা।
- দায় ধোয়ার কৌশল (Responsibility Laundering): টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক পেট্রা মোলনারের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যর্থতা ঢাকতে এআই-কে “নিয়ন্ত্রণহীন” বলে প্রচার করছে। কোনো বড় কেলেঙ্কারি ঘটলে তারা দাবি করে এআই নাকি স্বায়ত্তশাসিত এবং অতি-ক্ষমতাধর! কিন্তু আসল ঘটনা হলো, সিকিউরিটির প্রাথমিক নিয়মগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতেই ব্যর্থ হয়েছিল কো ম্পা নিগুলো।
ভবিষ্যতের ঝুঁকি
বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, ভবিষ্যতে “সুপারইন্টেলিজেন্স” বা অতি-উন্নত এআই কাল্পনিক দানবে পরিণত হবে—এই ভয় দেখিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে চাইছে। এর ফলে বর্তমানে এআই-এর মাধ্যমে ঘটা নজরদারি, শ্রম শোষণ বা সাইবার অপরাধের মতো বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে এবং কো ম্পা নিগুলো সরকারি নজরদারি এড়ানোর সুযোগ পাচ্ছে।