পুজোর মুখে কলকাতার বড় ক্লাবে দুষ্কৃতী হানা, নেপথ্যে কি তবে গভীর ষড়যন্ত্র?
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20268:58 am
পুজোর মুখে হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। রবিবার বেশি রাতে ক্লাবে ঢুকে তাণ্ডব চালানের পাশাপাশি ক্লাব সদস্য ও ১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরিজিৎ নন্দীকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রমাণ মুছতে মাঝরাতে সিসিটিভি ও হার্ডডিস্ক লোপাট করে দুষ্কৃতীরা। ঘটনায় যুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।