মহালয়ার পরেই কপাল খুলছে, দেবীপক্ষের শুরুতেই টাকা বুনবে ৫ রাশি!
September 30, 2026
বার্তা ডেস্কঃ
September 30, 20267:58 am
দেবীপক্ষের শুরুতেই বদলে যেতে চলেছে অনেকের জীবন! জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, এই সময়ে সূর্য ও শনির অবস্থানগত পরিবর্তনের কারণে কয়েকটি বিশেষ রাশির জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পিতৃপক্ষ শেষ হতে চলেছে আগামী ১০ অক্টোবর। গ্রহের এই বিশেষ ওঠানামার ফলে কেরিয়ার, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে ব্যাপক লাভের মুখ দেখতে চলেছেন ৫ রাশির জাতক-জাতিকা। দেখে নিন আপনার রাশি রয়েছে কি না এই তালিকায়:
- মেষ রাশি: মহালয়ার পরেই আপনার আটকে থাকা কাজ রকেটের গতিতে ছুটবে। দীর্ঘদিন ধরে যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁদের জন্য শুভ খবর অপেক্ষা করছে। পাশাপাশি ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মোটা অঙ্কের আর্থিক উন্নতির সুযোগ থাকবে।
- সিংহ রাশি: রাশিচক্রে সূর্যের শুভ প্রভাব আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব পাওয়ার পাশাপাশি মিলতে পারে বহুল প্রতীক্ষিত পদোন্নতি। ব্যবসায়ীরা নতুন চুক্তি সই বা বিনিয়োগ থেকে বড়সড় লাভের মুখ দেখতে পারেন।
- তুলা রাশি: দেবীপক্ষের সূচনায় দূর হবে আপনার সমস্ত অর্থনৈতিক টানাপোড়েন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও সিনিয়রদের পুরো সাপোর্ট পাবেন।
- ধনু রাশি: কেরিয়ার এবং ব্যবসায় একের পর এক নতুন সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে যে লক্ষ্যপূরণের জন্য চেষ্টা করছিলেন, এবার তাতে সাফল্য নিশ্চিত। ব্যবসায় নতুন কৌশল কাজে লাগিয়ে লাভ বাড়াতে পারবেন।
- কুম্ভ রাশি: শনির বিশেষ কৃপায় কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হতে চলেছে। অফিসে নতুন সুযোগ বা পদোন্নতির প্রস্তাব আসতে পারে। জোরালো আর্থিক লাভের যোগের পাশাপাশি দূর হবে পারিবারিক সব পুরনো অশান্তি।