সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, কড়া আইন আনতে চলেছে কেন্দ্র!
September 30, 2026
বার্তা ডেস্কঃ
September 30, 20269:31 am
১৮ বছরের কম বয়সী নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি বিধি সংশোধনের মাধ্যমে এ সংক্রান্ত নতুন নিয়ম আনার পরিকল্পনা চলছে।
সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলায় আইনি নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে শিক্ষামূলক ওয়েবসাইটের সুবিধার জন্য অভিভাবকদের সম্মতির বিধানটি চালু রাখা হবে।