পুজোর আগেই সুখবর! রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৫২ শতাংশ পর্যন্ত
বার্তা ডেস্কঃ
September 30, 202612:45 pm
অক্টোবর মাস শুরু হতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! উৎসবের মরশুমে একদিকে যেমন পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে অগ্রিম বেতন, অন্যদিকে তেমনই মিলবে বর্ধিত মহার্ঘ ভাতা (DA)। আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে এই নয়া ডিএ হার।
ষষ্ঠ পে কমিশন: ৩৮% হারে মিলবে DA ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকে। রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সংশোধিত বেতনকাঠামোয় থাকা কর্মীরা এখন থেকে মূল বেতনের ওপর মোট ৩৮ শতাংশ (১৮% আগে + ২০% নতুন) হারে মহার্ঘ ভাতা পাবেন।
পঞ্চম পে কমিশন: একধাক্কায় ৫২% বৃদ্ধি যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশন (Pre-Revised) অনুযায়ী বেতন পাচ্ছেন, তাঁদের জন্য স্বস্তি আরও বড়। তাঁদের ক্ষেত্রে ডিএ-র হার ১৭১% থেকে বাড়িয়ে সরাসরি ২২৩% করা হয়েছে—অর্থাৎ একলাফে বেড়েছে ৫২ শতাংশ পয়েন্ট।
পেনশনভোগীদেরও বড় স্বস্তি শুধু কর্মরত কর্মীরাই নন, ROPA 2009 অনুযায়ী প্রি-রিভাইজড স্কেলে পেনশন এবং পারিবারিক পেনশন পাওয়া ব্যক্তিরাও ১ অক্টোবর থেকে ২২৩% হারে মহার্ঘ ত্রাণ (Dearness Relief) পাবেন।
উৎসবের ঠিক মুখেই এই বর্ধিত ভাতা ও অগ্রিম বেতন রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আনন্দ দ্বিগুণ করে দিল।