মাত্র ৫০ হাজার টাকায় ২ কামরার পাকা ফ্ল্যাট, সুযোগটি আপনার জন্য নয় কি?

বার্তা ডেস্কঃ

আবাসনহীন চটকল শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০’ (PMAY-U 2.0)-এর আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল চটকল শ্রমিকরা মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ২ কামরার নিজস্ব পাকা ফ্ল্যাট। রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের ঘোষিত এই প্রকল্পের পাইলট প্রজেক্টটি প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় শুরু হতে চলেছে। প্রতিটি ৩২০ থেকে ৪৫০ বর্গফুটের ফ্ল্যাট তৈরিতে মোট খরচ ধরা হয়েছে ৫.৫০ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্র ১.৫০ লক্ষ, রাজ্য ২.৭৯ লক্ষ এবং শ্রম দফতর ৭১ হাজার টাকা দেবে, ফলে সুবিধাভোগী শ্রমিককে দিতে হবে মাত্র ৫০ হাজার টাকা।

প্রকল্পটির সুবিধা পেতে আবেদনকারীকে জরাজীর্ণ কোয়ার্টারে থাকা চটকল শ্রমিক হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় থাকতে হবে ৩ লক্ষ টাকার মধ্যে। ভারতে আবেদনকারীর নিজস্ব কোনো পাকা বাড়ি থাকা চলবে না এবং গত ২০ বছরে অন্য কোনো সরকারি আবাসনের সুযোগ পেয়ে থাকলে তিনি অযোগ্য হবেন। চার তলা ভবনে তৈরি দু’টি শোওয়ার ঘর, রান্নাঘর ও শৌচাগারবিশিষ্ট এই ফ্ল্যাট বণ্টনের ক্ষেত্রে প্রবীণ, প্রতিবন্ধী, বিধবা ও রূপান্তরকামীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *