হেমন্তের ঘনিষ্ঠ নেতার ডেরায় ইডির হানা, তোলপাড় ঝাড়খণ্ডের রাজনীতি!

বার্তা ডেস্কঃ

মঙ্গলবারই একাধিক জায়গায় অভিযানের পর, বুধবার সাতসকালে আসানসোলের জামুরিয়ায় প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক তথা ব্যবসায়ী দিলীপ তুরির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারী কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় ভোর থেকে বিকেল পর্যন্ত চলে এই দীর্ঘ তল্লাশি অভিযান। এলাকা পুরো ঘিরে রেখে তদন্ত চালান আধিকারিকরা। তবে ঠিক কী কারণে এই রেড, তা ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। অন্যদিকে কংগ্রেসের জেলা সভাপতি হরজিৎ সিং এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন, যদিও দিলীপবাবুর ফোন বন্ধ থাকায় তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক পরিচয়ের বাইরে দিলীপ তুরির সাথে শিল্পাঞ্চল ও ঝাড়খণ্ডের বিভিন্ন বাণিজ্যিক স্বার্থ জড়িত। অভিযোগ রয়েছে, ইসিএলের গাড়ি পরিবহণের বড় টেন্ডার লাভ এবং পরবর্তীকালে চালকদের আন্দোলনের মুখে তা বাতিল হওয়া নিয়ে তিনি চর্চায় ছিলেন। এছাড়া, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে ঘনিষ্ঠতা এবং রাজমহল প্রজেক্টে জমি মধ্যস্থতা ও প্রতারণার বিভিন্ন অভিযোগেও তাঁর নাম উঠেছিল। কয়লা ও অবৈধ বালি কাণ্ডের পর এবার এই কংগ্রেস নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দীর্ঘ হানায় পুরো শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে জল্পনা চরমে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *