আমেরিকায় ভোট হলেও কি জিতবেন মোদী? সিজেপির চাঞ্চল্যকর দাবিতে শোরগোল!

বার্তা ডেস্কঃ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন। মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে এই প্রতিবাদ শুরু করার পাশাপাশি তিনি দাবি করেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) অবিলম্বে স্থগিত করতে হবে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে এবং ২০২৩ সালের আইন বাতিল করে নির্বাচন কমিশনের সংস্কার সাধিত করতে হবে। নির্বাচন কমিশন দেশের স্বার্থে কাজ করছে না—এমন অভিযোগ তুলে দীপকে কটাক্ষ করে বলেন, এসআইআরের মাধ্যমে নির্বাচন পরিচালিত হলে নরেন্দ্র মোদী আমেরিকাতেও জয়ী হবেন।

অভিজিৎ দীপকে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘দেশের সবচেয়ে বড় গদ্দার’ বলে আখ্যা দিয়ে দেশবাসীকে গণতন্ত্র রক্ষার তাগিদে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিজেপির পরিকল্পনা অনুযায়ী গোয়া, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে এবং দাবি না মানা হলে অক্টোবরের শেষলগ্নে দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে, নির্বাচন কমিশন সিজেপির তোলা সমস্ত অভিযোগ খারিজ করে জানিয়ে দিয়েছে যে, এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *