যুবভারতীতে ইতিহাসের হাতছানি, মেগা ম্যাচের আগে ভোলবদল স্টেডিয়ামের!

বার্তা ডেস্কঃ যুবভারতীতে ইতিহাস, ব্রাজিলের মেগা ম্যাচের আগে ভোলবদল স্টেডিয়ামের

পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল ও উরুগুয়ের মহারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের সাজে সেজে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। গ্যালারির নতুন রং, আধুনিক র‌্যাম্প, উন্নত শৌচাগার থেকে শুরু করে এবারই প্রথম প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। দর্শকদের সুবিধার জন্য থাকছে বিশেষ ফুড স্টল। ব্রাজিলীয় বিশেষজ্ঞদের পরামর্শে মূল মাঠ ও ট্রেনিং গ্রাউন্ডের ঘাসের মানের অভূতপূর্ব উন্নতি ঘটানো হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে প্লেয়ারদের টানেলে, যেখানে সাবেক ছবিগুলো সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি বসানো হয়েছে।

অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ম্যাচ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটসাঁট করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, যাদের নজর থাকবে ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচলের দিকে। দর্শকরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে জন্য স্টেডিয়ামে জলের বোতল, ছাতা, পোস্টার, লেজার লাইট কিংবা মাদকজাতীয় দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বমানের এই হাইভোল্টেজ ম্যাচ নিরাপদে উপভোগ করতে মুখিয়ে আছেন তিলোত্তমার ক্রীড়াপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *