জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, দুষ্কৃতীদের বিরুদ্ধে গর্জে উঠলেন ব্যবসায়ীরা!
October 2, 2026
বার্তা ডেস্কঃ
মালদহের ইংরেজবাজার ব্লকের নুনবাহি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিন ব্যবসায়ী তাঁদের নিজস্ব জমি দখল করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কিশোর পাহাড়ি ও বাপি পাহাড়ি তাতে বাধা দেয়।
ব্যবসায়ীদের দাবি, দুষ্কৃতীরা তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি জমির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। রাজনৈতিক রদবদল হলেও এলাকায় জমি মাফিয়াদের দাপট যে কমেনি, এই অভিযোগ তুলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত ব্যবসায়ীরা। জীবনের নিরাপত্তা ও নিজেদের জমি ফিরে পাওয়ার দাবিতে তাঁরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।