পুজোর আগেই সরকারি কর্মীদের মুখে হাসি, একধাক্কায় বেতন বাড়ল কতটা?

বার্তা ডেস্কঃ

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এল দারুণ খুশির খবর। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সহায়ক-সহায়িকা এবং PM-POSHAN প্রকল্পের কর্মীদের মাসিক পারিশ্রমিক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের সম্মতি ও গত ৭ সেপ্টেম্বর ২০২৬-এর ক্যাবিনেট বৈঠকের অনুমোদনের পর, রাজ্যপালও এই বেতন বৃদ্ধিতে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে আশায় থাকা হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীর আর্থিক স্থায়িত্ব আরও মজবুত হলো।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অধিকাংশ পদের ক্ষেত্রে একলপ্তে ৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক বাড়ানো হয়েছে। এর ফলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে প্যারা টিচারদের নতুন বেতন দাঁড়িয়েছে যথাক্রমে ১৬,৯৪১ টাকা ও ২০,৫২৩ টাকা। অন্যদিকে, শিক্ষাবন্ধুদের বেতন বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা। ম্যানেজমেন্ট স্টাফদের বেতন-স্তর ভেদে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে রাজ্যজুড়ে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *