উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ! ক্যানিংয়ে কাঁচির কোপে রক্তাক্ত যুবক।

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ডাবু গড়খালি এলাকায় উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় শাহিন জামাদার নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার চলায় পরীক্ষার্থীদের পড়াশোনার সুবিধার কথা ভেবে শাহিন তাঁর প্রতিবেশী আরফাত জামাদার ও সালমান জামাদারকে মিউজিক বন্ধ করতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে শাহিনের ওপর চড়াও হয় ওই দুই প্রতিবেশী এবং বচসার একপর্যায়ে কাঁচি দিয়ে তাঁর হাতে গভীর কোপ মারে।

আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আক্রান্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে অবস্থার অবনতি হলে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আরফাত ও সালমান পলাতক রয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *