ভোটের মুখে উত্তপ্ত কর্নাটক, মুখ্যমন্ত্রীর ধর্নায় তোলপাড় রাজনীতি!

বার্তা ডেস্কঃ

কর্নাটকে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ফর্ম-৭-এর অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলে বেঙ্গালুরুর মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে আচমকা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। তাঁর সঙ্গে এই প্রতিবাদে শামিল হন মন্ত্রিসভার সদস্য ও কংগ্রেস বিধায়করা। শিবকুমারের দাবি, একটি সংগঠিত চক্রান্তের মাধ্যমে ফর্ম-৭ ব্যবহার করে বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভোটাধিকার রক্ষায় এর পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে তিনি সরব হয়েছেন।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। আন্দোলনকে ‘ভিত্তিহীন আতঙ্ক’ তৈরির চেষ্টা উল্লেখ করে তিনি জানান, রাজ্যে খরা ও কৃষকদের সংকট বাদ দিয়ে শিবকুমার রাজনৈতিক লাভ ও শীর্ষ নেতৃত্বকে সন্তুষ্ট করতে রাজপথে নেমেছেন। ফ্রিডম পার্ক ব্যতীত অন্য স্থানে প্রতিবাদ করায় পুলিশের ভূমিকা ও এফআইআর না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের নজরদারিতে চলা এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর ধর্নাকে কেন্দ্র করে কর্নাটকের রাজনৈতিক উত্তাপ এখন চরমে পৌছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *