বিগ বসের সবটাই কি সাজানো নাটক! সত্যিটা ফাঁস করলেন শিলাজিৎ!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ ১০ বছর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় বাংলায় ফিরতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রেন্ডিং বিগ বস। তবে এই জনপ্রিয় রিয়েলিটি শো-এর ঝগড়া, আবেগ ও বিতর্ক সত্যি নাকি সবই আগে থেকে লিখে রাখা স্ক্রিপ্ট—তা নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে সাধারণ মানুষের এই বহুচর্চিত প্রশ্নের উত্তর নিয়ে মুখ খুললেন বিগ বস বাংলা সিজন ২-এর সাবেক প্রতিযোগী তথা জনপ্রিয় সঙ্গীতশিল্পী শিলাজিৎ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই ধরনের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান কখনোই আগে থেকে সাজানো বা স্ক্রিপ্টেড হওয়া সম্ভব নয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, বিনোদনের উপাদানহীন একটি বাড়িতে যাদের পছন্দ নয়, বাধ্য হয়ে তাদের সঙ্গেই দিনরাত কাটাতে হয় প্রতিযোগীদের। এমন পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া, পারস্পরিক বাকবিতণ্ডা বা আবেগ পুরোপুরি প্রাকৃতিক, যা স্ক্রিপ্ট মেনে হওয়া আসাম্ভব। তবে সাবেক প্রতিযোগী হলেও কাজের ব্যস্ততার কারণে চলতি সিজন নিয়মিত দেখার সুযোগ পাচ্ছেন না শিলাজিৎ। কেবল ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ছোট ছোট রিলস ভিডিওর মাধ্যমেই তিনি টুকটাক নজর রাখছেন এই ট্রেন্ডিং শোয়ের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *