অক্টোবরেই খুলছে যুবশক্তি পোর্টাল! ৩ হাজার টাকা ভাতার আবেদন করবেন কীভাবে?

বার্তা ডেস্কঃ

রাজ্যে নতুন সরকারের আমলে বেকার যুবকদের জন্য বহু প্রতীক্ষিত ‘যুবশক্তি’ প্রকল্প চলতি অক্টোবরেই কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। সম্প্রতি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা, বৃদ্ধ ও বিধবা ভাতার পাশাপাশি এবার বেকারদের সহায়তায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে।

এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতার পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন। এছাড়া আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ থাকাও বাধ্যতামূলক। চলতি মাসেই এই প্রকল্পের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *