পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি! স্তব্ধ ১১ মেট্রো স্টেশন, জারি কড়া সতর্কতা!

বার্তা ডেস্কঃ

এসআইআর (SIR) এবং ভোটার তালিকা বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লি ও মুম্বইয়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। রাজধানীর যন্তর মন্তরে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল বিক্ষোভের প্রস্তুতি নেওয়ায় নিউ দিল্লি এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি, মুম্বইয়ের শিবাজি পার্ক এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) নেতৃত্বে আলাদা বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ায় দুই মেগাসিটিতেই নিরাপত্তা চরম পর্যায়ে পৌঁছয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েটসহ মোট ১১টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন দেশজুড়ে চলবে। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *