৪ থেকে ১০ অক্টোবর ভাগ্য খুলছে এই পাঁচ রাশির! আপনার রাশি কি তালিকায় আছে?
বার্তা ডেস্কঃ
গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থানের জেরে আগামী ৪ থেকে ১০ অক্টোবর সময়টি জ্যোতিষীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে সূর্য কন্যা রাশিতে, বুধ ও শুক্র তুলা রাশিতে এবং মঙ্গল ও বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এছাড়া মীন রাশিতে শনির বক্রী গতি এবং রাহু-কেতুর প্রভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন, কন্যা, তুলা, ধনু ও মকর—এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্যের নতুন দুয়ার উন্মোচিত হতে চলেছে।
আসন্ন এই সপ্তাহটি সংশ্লিষ্ট পাঁচ রাশির জন্য কর্মক্ষেত্র, ব্যবসা ও আর্থিক দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। মিথুন ও কন্যা রাশির কর্মসংস্থানে অগ্রগতি, ব্যবসায়িক সাফল্য এবং হঠাৎ আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে। পাশাপাশি, তুলা ও ধনু রাশির আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরি হবে। অন্যদিকে, মকর রাশির জাতকরা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত পদোন্নতি ও আর্থিক স্থিতিশীলতা লাভ করবেন। সামগ্রিকভাবে গ্রহের এই শুভ প্রভাবে সপ্তাহটি তাঁদের জীবনে স্বস্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।