একি কাণ্ড! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লড়াই আরও শানাতে নতুন পোর্টাল নিয়ে হাজির রাহুল গান্ধী

বার্তা ডেস্কঃ

জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে এবার নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করল প্রধান বিরোধী দল। দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং চলমান আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে একটি বিশেষ ওয়েবসাইট বা পোর্টাল লঞ্চ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রাজনৈতিক মহলের মতে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একদিকে যেমন প্রতিবাদ কর্মসূচিকে আরও সুসংহত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনই সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের এক ছাতার তলায় আনার বড় কৌশল নিয়েছে হাত শিবির। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন বিরোধীরা লাগাতার আক্রমণ শানাচ্ছে, ঠিক সেই সময়ে এই ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লষকরা।

ডিজিটাল মাধ্যমের সদ্ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কংগ্রেসের এই নতুন লড়াই জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এবং তরজা কোন পর্যায়ে পৌঁছায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *