নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটের সকালেই ধুন্ধুমার! লম্বা লাইন আর বহিরাগত তত্ত্বে তোলপাড় রাজ্য রাজনীতি

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের দুই হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে কঠোর নিরাপত্তা এবং ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুই বিধানসভার মোট ৬৩৮টি বুথেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রেজিনগরে প্রায় ২ লক্ষ ৫৭ হাজার এবং নন্দীগ্রামে প্রায় ২ লক্ষ ৬৭ হাজার ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন একশো শতাংশ বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রেখেছে।

এদিকে ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। নন্দীগ্রামে ভোটগ্রহণ প্রক্রিয়া বানচাল করার উদ্দেশ্যে সশস্ত্র বহিরাগত ও বাইক বাহিনী এলাকায় ঘাঁটি গেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। ভোট লুট এবং দলীয় সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই হাই-প্রোফাইল উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই কেন্দ্রে মোট ৭১ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *