৩০ কোটি বই বিক্রির রেকর্ড গড়া লেখকের আকস্মিক মৃত্যু, অপূর্ণ রয়ে গেল শেষ উপন্যাস!

বার্তা ডেস্কঃ

৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বখ্যাত ‘বেস্ট সেলার’ সাহিত্যিক ও রাজনীতিবীদ জেফ্রি আর্চার। চলতি সপ্তাহেই তাঁর নতুন উপন্যাস ‘আদম অ্যান্ড ইভ’ প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। ১৯৭৪ সালে আর্থিক সংকটের মুখে পড়ে তিনি তাঁর প্রথম উপন্যাস ‘নট আ পেনি মোর, নট আ পেনি লেস’ প্রকাশ করেন এবং সেখান থেকেই তাঁর সাফল্য যাত্রা শুরু হয়। বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি কপি বিক্রি হওয়া এই লেখকের সর্বকালের সেরা সৃষ্টি ‘কেইন অ্যান্ড অ্যাবেল’, যা রেকর্ড ১৩৪ বার পুনর্মুদ্রিত হয়েছিল।

লেখালিখির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সমান সক্রিয় ছিলেন জেফ্রি আর্চার। ১৯৬৯ সালে কনজারভেটিভ পার্টির এমপি হিসেবে নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে বিতর্ক তাঁর সঙ্গী হয়। ২০০১ সালে ফৌজদারি মামলায় চার বছরের কারাদণ্ড পান তিনি এবং কারাবাস শেষে ২০২৪ সালে অবসর নেওয়া পর্যন্ত হাউস অফ লর্ডসের সদস্য পদে বহাল ছিলেন। সাহিত্য জীবনে গল্প চুরির বিতর্ক এবং সমালোচকদের নেতিবাচক মতামত থাকলেও, পাঠকের কাছে তাঁর জনপ্রিয়তা বরাবরই ছিল শীর্ষস্থানে। বিশ্ব সাহিত্যের আঙিনায় তাঁর এই প্রয়াণ নিঃসন্দেহে এক যুগের অবসান ঘটাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *