দিল্লিতে তুলকালাম, নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রায় আটক বিরোধী সাংসদরা!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জাতীয় রাজধানী দিল্লিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের এক মেগা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় পথঘাট। মিছিল চলাকালীন ব্যারিকেডে উঠে পড়েন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুলিশি বাধায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রতিবাদ চলাকালীন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাদের পথ আটকে দেয় পুলিশ। এরপরই ডেরেক ও’ব্রায়েন, কেসি বেনুগোপাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ বিরোধী নেতাদের জোর করে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশের এমন কঠোর পদক্ষেপের পর পুরো এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক কণ্ঠরোধ করার চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *