রাহু-কেতুর মেগা চালে ভাগ্য বদলাচ্ছে ৬ রাশির, তালিকায় কি আপনি?
October 6, 2026
বার্তা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে অত্যন্ত প্রভাবশালী ও রহস্যময় ‘ছায়া গ্রহ’ বলা হয়। সাধারণ গ্রহের বিপরীতে এরা সর্বদা বিপরীতমুখী বা বক্রী গতিতে চলে এবং একেকটি রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করে। ফলে এদের সামান্য অবস্থান পরিবর্তনও বিশ্বজুড়ে তথা প্রতিটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে।
বর্তমানে রাহু অবস্থান করছে শনির রাশি কুম্ভে এবং কেতু রয়েছে সূর্যের রাশি সিংহে। জ্যোতিষীয় গণনা বলছে, আগামী ৬৮ দিন রাহু-কেতুর এই বিশেষ অবস্থান কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বাম্পার সুসংবাদ বয়ে আনতে চলেছে।
এক নজরে দেখে নিন, আগামী ৬৮ দিনে ভাগ্য সহায় হতে চলেছে কোন কোন রাশির:
- মেষ রাশি (Aries): মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি দারুণ লাভজনক। কেরিয়ারে অগ্রগতির নতুন দরজা খুলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আচমকাই গতি পাবে এবং আর্থিক দিক থেকে বড় উন্নতির যোগ রয়েছে।
- মিথুন রাশি (Gemini): কাটতে চলেছে সব জটিলতা। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ভুগে থাকেন, তবে গুরুজন বা শিক্ষকদের পরামর্শে সহজেই মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাসও দ্বিগুণ বৃদ্ধি পাবে।
- কন্যা রাশি (Virgo): এই সময়টা কন্যা রাশির জন্য বেশ শুভ। কর্মক্ষেত্রে পুরোপুরি অনুকূল পরিবেশ পাবেন। পাশাপাশি যাঁরা উচ্চশিক্ষা বা কেরিয়ারের সূত্রে বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের চেষ্টা করছেন, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে।
- তুলা রাশি (Libra): তুলা রাশির শিক্ষার্থীদের জন্য দারুণ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে পরিশ্রমের শতভাগ সুফল মিলবে। মনে আসবে মানসিক শান্তি ও চরম স্বস্তি।
- ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস থাকবে আকাশছোঁয়া। আপনার দারুণ যোগাযোগ দক্ষতা ও সামাজিক মেলামেশার কারণে সবাই মুগ্ধ হবে। ব্যবসা প্রসারের জন্য নতুন ও সম্ভাবনাময় সুযোগ হাতের কাছে আসবে।
- মীন রাশি (Pisces): মীন রাশির জাতকরা এই সময়ে দারুণ ইতিবাচক ফল পাবেন। ধর্মের প্রতি আগ্রহ ও আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক শান্তি বজায় থাকার ফলে পরিবারেও সুখ-সমৃদ্ধির বাতাস বইবে।