৮ ঘণ্টা ঘুমের পরও কেন সারাদিন এত ক্লান্তি!

বার্তা ডেস্কঃ

পর্যাপ্ত বিশ্রামের পরও ক্রমাগত ক্লান্তি অনুভব করা কেবল কাজের চাপ কিংবা সাধারণ দুর্বলতা না-ও হতে পারে। বিশেষ করে ৩৫ বছর বয়সের পর নারীদের শরীরে হরমোনের ওঠানামা, ইস্ট্রোজেনের পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ নানা উপাদানের ঘাটতি দেখা দিতে শুরু করে। চিকিৎসকদের মতে, শরীরে কোনো অভ্যন্তরীণ জটিলতা বা প্রয়োজনীয় ভিটামিনের অভাব থাকলে পর্যাপ্ত ঘুম সত্ত্বেও শরীরে শক্তি পাওয়া যায় না। তাই দীর্ঘদিনের এই ঝিমুনিভাব কাটাতে এবং অন্তর্নিহিত কারণ নিশ্চিত হতে নারীদের বেশ কয়েকটি নির্দিষ্ট রক্ত পরীক্ষা করানো জরুরি।

এই বয়সে শারীরিক সামর্থ্য ও কার্যক্ষমতা বজায় রাখতে অন্তত পাঁচটি রক্ত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোগ্লোবিনের মাত্রা জানতে সিবিসি (CBC), থাইরয়েডের কার্যকারিতা বুঝতে টিএসএইচ (TSH) এবং রক্তে শর্করার গড় মাত্রা নির্ণয়ে এইচবিএ১সি (HbA1c) পরীক্ষা করানো প্রয়োজন। এছাড়া হাড়ের শক্তি ও মেজাজ স্বাভাবিক রাখতে ভিটামিন ডি এবং রক্তকণিকা তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন বি১২ ও ফেরিটিন পরীক্ষা করা আবশ্যক। তবে টানা দু’সপ্তাহের বেশি ক্লান্তি থাকলে কোনো রিপোর্ট দেখে নিজে ওষুধ না খেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *