ভোটলুটের অভিযোগ ঘিরে উত্তাল নন্দীগ্রাম ও রেজিনগর, বাড়ছে পুনর্নির্বাচনের দাবি!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের কথা রাজ্য বিজেপি দাবি করলেও, ব্যাপক রিগিং ও ভোটলুটের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। নন্দীগ্রামে দুপুর গড়াতেই বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে মাঠ ফাঁকা করে ছাপ্পা ভোট দেওয়ার বিস্ফোরক অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ আনেন স্থানীয় মহিলারা। অন্য দিকে, একাধিক বুথে চরম অশান্তি ও বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী প্রার্থীদের।

একই ভাবে রেজিনগরেও বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও বিরোধী এজেন্টদের জোরপূর্বক বার করে দেওয়ার অভিযোগে একযোগে সরব হয়েছে মমতা তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম। পুলিশি হুমকি ও বিধিভঙ্গের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফল ঘোষণার আগেই পরাজয় নিশ্চিত বুঝে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গণনা বর্জনের ডাক দিয়েছেন, অন্য দিকে রেজিনগর থানার সামনে ধর্নায় বসে অবিলম্বে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী শিবিরের প্রার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *